ATN
শিরোনাম
  •  

ভারতীয় ক্রুসহ চোরাই জ্বালানিবাহী জাহাজ জব্দ করলো ইরান

         
ভারতীয় ক্রুসহ চোরাই জ্বালানিবাহী জাহাজ জব্দ করলো ইরান

ভারতীয় ক্রুসহ চোরাই জ্বালানিবাহী জাহাজ জব্দ করলো ইরান

হরমুজ প্রণালী থেকে‘চোরাই জ্বালানি’ পরিবহনের অভিযোগে একটি জ্বালানীবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সেনারা।

আজ রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

আফ্রিকার দেশ ইসোয়াতিনির পতাকাবাহী জাহাজটিতে ১৩ জন ক্রু ছিলেন। যাদের মধ্যে ১২ জনই ভারতীয় ক্রু। অপরজন ভারতের প্রতিবেশী দেশের বলে জানা গেছে।

হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে তেল পরিবহনের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় বিপ্লবী গার্ড। বিশ্বের বেশিরভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভিকে বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার বলেছেন, ইসোয়াতিনি পতাকাবাহী একটি জাহাজে করে ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি পরিবহন করা হচ্ছিল। জাহাজটি জব্দ করে বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজে ১৩ জন ক্রু ছিলেন। তাদের সবাই ভারতীয় শুধ একজন একটি প্রতিবেশী দেশের নাগরিক।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ