উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ।
আজ রোববার সকাল থেকেই সেগুনবাগিচায় ডিআরইউ-এর শফিকুল কবির মিলনায়তনে ভোট দিচ্ছেন সাংবাদিক ভোটাররা।
এদিন সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫২ জন। এর মধ্যে কয়েকটি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কয়েকজন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। স্বাধীন ও অরাজনৈতিক এই সংগঠন সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশার মর্যাদা রক্ষায় কাজ করে থাকে। প্রতি বছর ৩০ নভেম্বর এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন