প্রথমবার মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
লিওনেল মেসির হাত ধরে প্রথমবারের মতো মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এমএলএস কাপের ফাইনালে উঠেছে তারা।
২০১৮ সালে যাত্রা শুরুর পর ইন্টার মায়ামি তিনবার এমএলএসের প্লে-অফে খেলেছে। কিন্তু সেই পর্যন্তই, প্লে-অফের বাঁধা পেরিয়ে কনফারেন্স সেমিফাইনালে উঠতে পারেনি কখনোই। লিওনেল মেসি আসার পরে অবশ্য বদলেছে সেই চিত্র। ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা, লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট আর এবার সেমি ও ফাইনাল জিতে নাম লিখিয়েছে কাপ ফাইনালেই।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির জন্য মঞ্চটা তৈরিই ছিল। আর্জেন্টিনাময় ফাইনালে ম্যাচের ১৪ মিনিটেই রদ্রিগো দি পলের পাস থেকে মায়ামিকে এগিয়ে নেন তারই স্বদেশি ফরোয়ার্ড তাদেও আলেন্দে। প্রথম গোলের রেশ না কাটতেই আট মিনিট পরই ফ্লোরিডার ক্লাবটি ব্যবধান ২-০ করে।

৩৭ মিনিটে সেট পিস থেকে হেড দিয়ে জাস্টিন হাক নিউইয়র্কের পক্ষে ব্যবধান কমান। ম্যাচে নিউইয়র্কের সাফ্ল্য বলতে ঐ যা। দ্বিতিয়ার্ধে মায়ামি আরো পরিণত। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন মাতেও সিলভেট্টি। এটি আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ ৪০৫ অ্যাসিস্টের রেকর্ড।
৮৩ মিনিটে আলবার ব্যাকহিল পাসে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে। বড় জয়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে পা রাখল মায়ামি।
ম্যাচ শেষে মায়ামির হাতে শিরোপা তুলে দেন ৬বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। আগামী ৬ ডিসেম্বর এমএলএস কাপ ফাইনালে মায়ামি খেলবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান ডিয়েগো ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।
রিপোর্ট : আ/টুবন