হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জানালেন রিজভী
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। এতে হাসপাতালের অন্যান্য রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আপনারা আবেগ থেকে যাচ্ছেন, শ্রদ্ধা থেকে যাচ্ছেন সেটা আমরা জানি। তবুও এর ফলে যাতে অন্যান্য রোগীর অসুবিধা না হয়, এ জন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ করছি। আপনারা নিজ নিজ অবস্থানে থেকে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ’
আজ শনিবার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অনুরোধ জানান বিএনপির এই জেষ্ঠ্য নেতা। খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন