খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তিনি।
আজ শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে’। শুক্রবার রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তিনি বলেন, দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। তিনি আমাদের চিনতে পেরেছেন এবং আমাদের সালামের উত্তর দিয়েছেন।
খালেদা জিয়া ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন