মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গ হোক বা নিজের কাজ; সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে জাঁকজমকপূর্ণ বধূবেশে হাজির হয়ে ফের নজর কাড়লেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এল তার নিজের বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এর কথা।
অনুষ্ঠানে বুবলীকে দেখা যায় এক রাজকীয় সাজে; গাঢ় বেগুনি রঙের একটি জমকালো লেহেঙ্গা শাড়িতে; বধূ বেশে। শাড়ি জুড়ে ছিল সোনালি ও রুপালি সুতার নিপুণ কারুকাজ আর পাথরের ঝিলিক, যা তার আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছিল। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল এবং সিঁথিতে টিকলি- সব মিলিয়ে রাজকীয় সাজ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বিয়ের স্মৃতিচারণ করেন বুবলী। বলেন, ‘আমার বিয়ের সাজটা খুব ছিমছাম ছিল। শাড়ি পরেছিলাম। যেহেতু আমরা মিডিয়া ব্যক্তিত্ব, তাই কিছু গোপনীয়তার বিষয় ছিল। খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, ঘরোয়াভাবেই হয়েছিল। তবে আমি আমার মনের মতো করেই সেজেছিলাম, খুব ন্যাচারাল লুকে।’
বিয়ের খাওয়া-দাওয়া প্রসঙ্গে বুবলী বলেন, সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে তিনি ডায়েট মানেন না। তিনি বলেন, ‘বিয়েবাড়িতে ঢোকার পরই সবার আগে খাবারের দিকে মনোযোগ থাকে। চোখের ক্ষুধাই আসল। আমার এবং আমার বরের (শাকিব খান) দুজনেরই মাছ ও সবজি খুব পছন্দ। তবে বিয়েতে তো রিচ ফুড থাকেই।’
সাফল্যের এক দশক সংবাদ পাঠিকা থেকে রূপালি পর্দার শীর্ষ তারকা হয়ে ওঠার বুবলীর যাত্রাটা ছিল অনন্য। ২০১৬ সালের ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘সুপারহিরো’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে শাকিব–বুবলী জুটি ঢালিউডে নতুন ইতিহাস সৃষ্টি করে।
যদিও একসময় ধারণা ছিল তিনি শাকিব ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করবেন না, সেই ধারণা ভেঙে বর্তমানে তিনি সিয়াম আহমেদের মতো নতুন নায়কদের সঙ্গেও নিয়মিত কাজ করছেন। সর্বশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।
বর্তমানে বুবলী ব্যস্ত ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতিতে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন শবনম বুবলী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি