টি-২০ সিরিজ বাচানোর লক্ষ্য নিয়ে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ
টি-২০ সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজ খেলছে বাংলাদেশ। সুযোগ ছিল নিজেদের দুর্বল জায়গাগুলো ঝালিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়ার। তবে ব্যাটিং দুর্বলতা কিছুতেই ঘোচাতে পারছে না লিটন দাসের দল।
টাইগারদের জন্য নতুন দুশ্চিন্তা টপ-অর্ডার। গত ম্যাচে প্রথম চার ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। অধিনায়ক লিটনই আবার অফ-ফর্মে, যদিও মাঝে নেদারল্যান্ডস সিরিজে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।
বিশ্বকাপের আগে শেষ সিরিজে তার ফর্মে ফেরাটা জরুরি। এদিকে আইরিশরা টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের অভিজ্ঞতা পেছনে ফেলে টি-২০তে জয়ে ফিরেছে। তাদের সামনে সুযোগ, প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ জেতার। সুযোগটা অবশ্যই হারাতে চাইবে না পল স্টার্লিংয়ের দল।
রিপোর্ট : প. কু./সা.সি