ATN
শিরোনাম
  •  

ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

         
ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

ঢাকা-সিলেট রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা। ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা। সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা। ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা।

ঢাকা-সিলেট রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে কিছুদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। ভাড়া কমানোর দাবিতে আন্দোলন চলমান ছিল সিলেটে। আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা মহাসড়কের দুর্বস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ