ATN
শিরোনাম
  •  

ধুলোমাখা যান্ত্রিক শহরে খালি পায়ে হাঁটার অনন্য এক আয়োজন

         
ধুলোমাখা যান্ত্রিক শহরে খালি পায়ে হাঁটার অনন্য এক আয়োজন

ধুলোমাখা যান্ত্রিক শহরে খালি পায়ে হাঁটার অনন্য এক আয়োজন

ব্যস্ত, ধুলোমাখা, যান্ত্রিক শহর ঢাকা। এখানে ভোর মানেই, মানুষ আর যন্ত্রের নতুন দিনের প্রতিযোগিতা। অথচ এই ব্যস্ত শহরের বুকেই আছে খালি পায়ে হাঁটার অনন্য এক আয়োজন।

ভোরের নরম আলোয় যখন সড়কে সূর্যের হাতছানি, তখন বোটানিক্যাল গার্ডেনের পথটা অন্য এক শহরের গল্প বলে। ব্যস্ত ঢাকায় হাঁটার মতো নানান জায়গা থাকলেও সবুজে ঘেরা এই বোটানিক্যাল গার্ডেনটা একটু ভিন্ন স্বাদই দিচ্ছে এখানে হাঁটতে আসা মানুষকে। দুই পাশে সারি সারি গাছের মাঝে নজর কেঁড়েছে এখানে থাকা বেয়ারফুট ট্রেইল বা খালি পায়ে হাঁটার রাস্তা।

চিকিৎসকদের মতে, প্রতিদিন সকালে হাঁটা শরীরের জন্য যেন এক প্রাকৃতিক ওষুধ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে হার্ট সুস্থ রাখা, ওজন কমানো, মানসিক চাপ দূর করা—সবকিছুতেই এর রয়েছে ভূমিকা। আর ঢাকার মতো ব্যস্ত শহরে এটা যেন বেঁচে থাকারই এক কৌশল।

এই শহরের মানুষ প্রতিদিনই দৌঁড়ায়। কখনো কাজের পেছনে, কখনো বা সময়ের পেছনে। ভোরের হাঁটার সময় বের করা নিজেকে জিতিয়ে নেওয়ারই একটি কৌশল। বোটানিক্যাল গার্ডেনের ভোরটা একটু অন্যরকম, নতুন পথে খালি পায়ে হাঁটার আনন্দে শরীর আর মনকে সারাদিনের জন্যে জাগিয়ে তোলার চেষ্টা।

রিপোর্ট : সা.সি/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ