ATN
শিরোনাম
  •  

গিনি বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মেজর জেনারেল হর্তা ইনতা

         
গিনি বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মেজর জেনারেল হর্তা ইনতা

গিনি বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মেজর জেনারেল হর্তা ইনতা

পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল হর্তা ইনতা-আ।

আজ শুক্রবার (২৮ নভেম্বর), এক প্রতিবেদেনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি বিশেষ বিমানে সেনেগালে পৌঁছান গ্রেপ্তার হওয়া প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠনগুলোর সহায়তায় দেশ ছাড়েন তিনি।

বুধবার গিনি-বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা প্রেসিডেন্ট এমবালোকে ক্ষমতাচ্যুত করেছেন। তাঁরা নিজেদের ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডার’ নামে পরিচয় দেন। তাঁদের দাবি, কিছুসংখ্যক রাজনীতিবিদ ও মাদক চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিল। তা ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তাঁরা এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।

গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোর্তা ইনতা-আ সামরিক পোশাক পরে প্রথমবারের মতো দেশের নেতা হিসেবে প্রকাশ্যে হাজির হন। তিনি বলেন, মাদক চোরাচালানীরা গিনি-বিসাউয়ের গণতন্ত্র দখল করতে চাইছিল। তাই অভ্যুত্থান জরুরি হয়ে পড়েছিল। তিনি আরও বলেন, অন্তর্বর্তী শাসনব্যবস্থা এক বছর চলবে।

পরে একই দিন এক শপথ গ্রহণ অনুষ্ঠানে ইনতা মেজর-জেনারেল টমাস জ্যাসিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ