ATN
শিরোনাম
  •  

‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন

         
‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন

সংগীতশিল্পী জেনস সুমন

‘একটা চাদর হবে’ খ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই। তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ তিনি।

জানা গেছে, শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। সেখানেই মারা যান সুমন।

জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ‘একটা চাদর হবে’—এই একটি গানই তাঁকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। ১৯৯৭ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন তিনি ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এ শিল্পী।

১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’সহ একাধিক গান শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়ায়।

২০০৮ সালে আসে তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি। ১৬ বছরের বিরতি ভেঙে ২০২৪ সালে প্রকাশ পায় তাঁর গান ‘আসমান জমিন’। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ