ATN
শিরোনাম
  •  

ভোলায় সুপারির বাম্পার ফলন

         
ভোলায় সুপারির বাম্পার ফলন

ভোলায় সুপারির বাম্পার ফলন

দ্বীপ জেলা ভোলায় এবার সুপারির বাম্পার ফলন। দেশে সুপারি উৎপাদনের অন্যতম এ জেলার বাগানিরা বেশ খুশি। সরবরাহ ভালো পেয়ে সন্তুষ্ট পাইকার ও আড়ৎদাররাও। এ বছর আড়াই হাজার কোটি টাকারও বেশে সুপারি বাণিজ্যের আশা তাদের।

দক্ষিণের জেলা ভোলার গাছে গাছে ঝুলছে কাঁচা-পাকা সুপারি। আবহমানকাল থেকেই এ জেলা বিখ্যাত সুপারি উৎপাদনে। আগে বাড়ির আশেপাশে সুপারি গাছ থাকলেও এখন বাণিজ্যিকভাবেই আবাদ হয় সুপারির। অনেকেরই বিঘার পর বিঘা সুপারি বাগান। সেখানে এবার গত বছরের চাইতে দ্বিগুণেরও বেশি ফলন।

সারা বছর ফলন হলেও অক্টোবর-নভেম্বরে সুপারি বিক্রির ধুম পড়ে যায়। ভরা মৌসুমে এখন জেলাজুড়ে সারা দেশের পাইকারদের আনাগোনা। বাগানিরা ব্যস্ত গাছ থেকে সুপারি পেড়ে আড়তে তোলায়। ভোলার অনেক পরিবারেরই সারা বছর চলে সুপারি বিক্রির টাকায়। এবার ভালো ফলনে তাই সবার মুখে তৃপ্তির হাসি।

কৃষি অফিস জানিয়েছে, ভোলায় এবার সাড়ে ১৩ হাজার হেক্টর সুপারি বাগান থেকে ২ হাজার ৬শ’ কোটি টাকা বিক্রির লক্ষ্য রয়েছে।

রিপোর্ট : শ.রা./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ


অন্যান্য সংবাদ