ATN
শিরোনাম
  •  

কুষ্টিয়ায় পদ্মা নদীর বালুর রাজ্যে নির্বিচার লুটপাট

         
কুষ্টিয়ায় পদ্মা নদীর বালুর রাজ্যে নির্বিচার লুটপাট

কুষ্টিয়ায় পদ্মা নদীর বালুর রাজ্যে নির্বিচার লুটপাট

কুষ্টিয়াসহ চার জেলার পদ্মার বুক যেন অপরাধী চক্রের সাম্রাজ্য। অবৈধ বালু উত্তোলন আর আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যেই চলছে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর অস্ত্রের মহড়া ও চাঁদাবাজি। ঘটছে সংঘর্ষ ও প্রাণহানি। একদিকে বালুমহাল থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিক সাধারণ মানুষের কাছে আতংকের হয়ে উঠেছে নৌপথ।

এভাবেই পদ্মার বুকে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাযজ্ঞ। পেছনে রয়েছে বিশাল অপরাধ জগতের ছায়া। আধিপত্য বিস্তারে সন্ত্রাসী বাহিনীগুলোর অস্ত্রের মহড়া এখানে নিত্যদিনের ঘটনা।

কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও পাবনা অঞ্চলের পদ্মার বুকে, সরকারের ইজারা দেয়া দুটি বালুমহাল। অথচ কুষ্টিয়া-পাবনার ডিগ্রির চর, ঈশ্বরদীর সারাঘাট, কুষ্টিয়ার চরভবানীপুরসহ ৫টি পয়েন্ট থেকে অবৈধভাবে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। অনুসন্ধানে জানা যায়, নেপথ্যে রয়েছে জাকারিয়া পিন্টু, টনি বিশ্বাস, আবু সাঈদ খান, মেহেদী হাসান, সোনামণিসহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

তাদের সন্ত্রাসী বাহিনীর দাপটে আতংক ও অনিরাপদ হয়ে উঠেছে নদীপথ। প্রতিনিয়তই চলছে অস্ত্রের মুখে চাঁদাবাজি।

বিআইডব্লিউটিএ-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বৈধ ইজারাদাররা। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সাহায্য চেয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশের কাছে। বন্ধ হয়নি সন্ত্রাসী চক্রের কর্মকাণ্ড।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রিপোর্ট : শ.রা./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ