ATN
শিরোনাম
  •  

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল

         
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবারও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা জানিয়েছেন-তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

বিএনপি মহাসচিব আরও বলেন, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে এবং দেশের প্রায় সব মসজিদেই তার জন্য মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “আজ আমরা নয়া পল্টনের এই মসজিদে নামাজ শেষে নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ