ATN
শিরোনাম
  •  

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিএনপির দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠান

         
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিএনপির দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠান

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিএনপির দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিএনপি মিডিয়া সেল জানায়, ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার সুস্থতার জন্য ঢাকাসহ দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দলটি, এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো এবং দেশের সব স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনাস্থল-মন্দির, চার্চ ও প্যাগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

বিএনপি নেতারা বলেন, দেশের সকল নাগরিকের সহমর্মিতা ও প্রার্থনা খালেদা জিয়ার দ্রুত আরোগ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ