ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগ
ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পাঠানো চিঠির সংক্ষিপ্ত শিরোনামে উল্লেখ করা হয়েছে-ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধান শুরু করতে দৈনিক ও সাম্প্রতিক সেলের একজন কর্মকর্তা ২৭ নভেম্বর তদন্ত-১ এর মহাপরিচালককে চিঠি পাঠান। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশব্যাপী ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস