ATN
শিরোনাম
  •  

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

         
আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের আগে এটিই বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি সিরিজ। তাই আইরিশদের বিপক্ষে এই সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে লিটনের দল।

প্রথম ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামকে নিয়ে গড়া হয়েছে পেস আক্রমণ। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ