হংকংয়ের একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, ঘটনায় ১২৩ জন আহত হয়েছেন, যার মধ্যে আটজন ফায়ার সার্ভিস কর্মী। নিহত ৫৫ জনের মধ্যে ৫১ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর আগের আপডেটে ২৭৯ জন নিখোঁজ থাকার তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। তবে সর্বশেষ তথ্যে নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা এএফপি জানায়, কমপ্লেক্সের অন্তত তিনটি ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত এই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে কমপ্লেক্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি নির্মাণ কোম্পানির কর্মকর্তা-যার মধ্যে দুজন পরিচালক এবং একজন পরামর্শক।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর তা অস্বাভাবিক গতিতে ছড়িয়ে পড়ে। এতে অনেক বাসিন্দা বের হতে পারেননি। ভবনের ভেতর পলিস্টাইরিনসহ দাহ্য পদার্থ পাওয়া গেছে, যা আগুন ছড়িয়ে পড়াকে আরও ত্বরান্বিত করেছে। এছাড়া কমপ্লেক্সে ব্যবহৃত নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিক কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করেনি বলেও জানিয়েছে পুলিশ।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস