ATN
শিরোনাম
  •  

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

         
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারক করছে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হবে বলেও জানান তিনি।

এর আগে, গত রোববার রাতে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

চিকিৎসকেরা জানান, খালেদা জিয়া মাইট্রাল স্টেনোসিসে ভুগছেন। হার্টের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে স্থায়ীভাবে পেসমেকার আছে এবং এর আগে স্ট্যান্টিং করা হয়েছিল। একইসঙ্গে সংক্রমণ হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ায় খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান চিকিৎসক।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ