স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলন শহীদ হন। আজ শহীদ ডা. মিলন দিবস। এদিন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।
১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন বিএমএ'র সে সময়ের যুগ্ম সম্পাদক ডা.মিলন।
তার আত্মদানে তীব্র হয় গণঅভ্যুত্থানের গতি-এরশাদ সরকারের পতনের পথ আরও ত্বরান্বিত হয়। শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে দিবসটি স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ৯০'র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজেদের স্বার্থে ২৪ এর বিজয়কে অনেকে কুক্ষিগত করার চেষ্টা করছে।
রিপোর্ট : শে. আ/টুবন