দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছরের কারাদণ্ড
গভর্নর থাকাকালে ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
এই রায়ের ফলে ভিজকারা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত দেশটির সাবেক প্রেসিডেন্টদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন।
সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পেরুর দক্ষিণাঞ্চলের মোকেগার গভর্নর ছিলেন। সেই সময় সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিভিন্ন নির্মাণ কোম্পানির কাছ থেকে ৬ লাখ ৭৬ হাজার মার্কিন ডলার সমপরিমাণ ঘুষ নেওয়ার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ভিজকারা নিজেকে নির্দোষ দাবি করে গেছেন। তার ভাষ্য, তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার। এই রায়ে কারাদণ্ডের পাশাপাশি ভিজকারাকে সরকারি দায়িত্বে ৯ বছরের জন্য নিষিদ্ধও করা হয়েছে।
ভিজকারার আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন।
রিপোর্ট : অ. মৈ/টুবন