ATN
শিরোনাম
  •  

মেহেরপুরে বাড়ছে পেঁপের চাষ

         
মেহেরপুরে বাড়ছে পেঁপের চাষ

মেহেরপুরে বাড়ছে পেঁপের চাষ

ফলন ও ভালো দাম পাওয়ায় মেহেরপুরে প্রতি বছরই বাড়ছে পেঁপের চাষ। স্বল্প খরচে বেশি লাভ, তাই অন্য সবজি চাষের চেয়ে পেঁপে চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁপের আশানুরূপ ফলন হয়েছে। গত বছরের তুলনায় বাজার দরও এবার ভালো, তাই লাভবান হচ্ছেন চাষিরা।

বিঘা প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হলেও বাজারে বিক্রি করছেন ৬০ থেকে ৭০ হাজার টাকায়। চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর মেহেরপুরে পেঁপের চাষ হয়েছিল ২৪৩ হেক্টর জমিতে, যা বৃদ্ধি পেয়ে চলতি বছর আবাদ হয়েছে প্রায় ৩০০ হেক্টর জমিতে।

রিপোর্ট : অ./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ


অন্যান্য সংবাদ