চীনে লাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মী নিহত হয়েছেন।
আজ (২৭ নভেম্বর) বৃহস্পতিবার দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ভোরের আগে কুনমিং শহরের লুয়োইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতর একটি ট্রেন রেললাইনে কাজ করতে নামা শ্রমিকদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনাটি ঘটে।
কেন এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে। বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে চীনের। সবমিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ।
চীনের রেলকে বিশ্বের অন্যতম কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হলেও ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৪০ নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।
রিপোর্ট : অ.মৈ./সা.সি