ATN
শিরোনাম
  •  

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার সুমাত্রা

         
৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার সুমাত্রা

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার সুমাত্রা

ইন্দোনেশিয়ার সুমাত্রায় আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৬ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শক্তিশালী এ ভূকম্পনটি দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে হয়। এটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে এবং উৎপত্তিস্থলের আশপাশের অনেক মানুষ এটি অনুভব করেন।

ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও জার্মানি ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) উভয়ই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ ছিল বলে জানিয়েছে, যদিও প্রাথমিক তথ্যে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা বলা হয়েছিল। তবে এই ভূমিকম্পে ব্যাপক হতাহত হওয়ার সম্ভাবনা নেই এবং বলা হচ্ছে, জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষয়ক্ষতি হতে পারে।

এর আগে, গত শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র ছিল। নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন এবং আহত হন কয়েকশ মানুষ।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ