জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ বিমান বাহিনী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে বিমান বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিমানবাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
যশোর বিমান বাহিনী একাডেমিতে ৮৭তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান এবং বিমানবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানান বিমান বাহিনী প্রধান।
কুয়াশা কাটানো পশ্চিম আকাশে ওঠা সূর্যকে পাশ কাটিয়ে ধেঁয়ে আসে একের পর এক আকাশযান।
আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিংসহ, আকাশকে বর্ণিল করে নান্দনিক ফ্লাই পাস্ট বাংলাদেশ বিমানবাহিনীর।
বিমানবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে মনোমুগ্ধকর এই আয়োজন যশোরের বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। গ্রহণ করেন সশস্ত্র সালাম।
বিমানবাহিনীর ৮৭তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন বাহিনীর প্রধান, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। গত দেড় বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী দেশের আন্তর্জাতিক বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে উল্লেখ করে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতেও বিমান বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান বিমান বাহিনী প্রধান।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন