ATN
শিরোনাম
  •  

হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার শিকার ন্যাশনাল গার্ডের দুই সদস্য

         
হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার শিকার ন্যাশনাল গার্ডের দুই সদস্য

হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার শিকার ন্যাশনাল গার্ডের দুই সদস্য

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার শিকার হয়েছেন ন্যাশনাল গার্ডের দুইজন সদস্য।

স্থানীয় সময় বুধবার বিকেলে, ওয়াশিংটন ডিসির কাছে একটি ব্যস্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুলিবিদ্ধ ওই দুই ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছে বলে জানান ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর। পরে জানা যায়, তারা বেঁচে আছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনায় জড়িত একমাত্র সন্দেহভাজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির নাম রহমানউল্লাহ লাখানওয়াল, তিনি আফগান নাগরিক। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য জানা যায়নি। ঘটনার তদন্ত করছে এফবিআই। এ ঘটনার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত আরও ৫০০ ন্যাশনাল গার্ড পাঠাতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ