ATN
শিরোনাম
  •  

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ ১৮০৭ জনকে

         
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ ১৮০৭ জনকে

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ ১৮০৭ জনকে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে। এসব প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

বুধবার রাতে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।

চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ