কেরানীগঞ্জে কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ঢাকার কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জিনজিরা বন্দ ছাটগাঁও এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কেরানীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মিনহাজ মিনার কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, ২০১৫ সালে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। বিএনপির কঠিন সময়ে কয়েকজন নেতাকর্মীও একসঙ্গে বসতে পারতেন না—সেসময় আমরা সংগঠন গড়ে সারাদেশে কমিটি গঠন করেছি।
তিনি আরও বলেন, এখন দল সুসময়ের দিকে, তাই সংগঠনকে আরও শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ উল্লাহ মজুমদার মানিক, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল বারী শিপু, কেন্দ্রীয় সংগঠক বজলুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স