গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরছাড়া করছে ইসরায়েল
গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরছাড়া করছে ইসরায়েল। শুধু এ বছরই পশ্চিম তীরের তিনটি শরণার্থী শিবির থেকে ৩২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাস্তুচ্যুতি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারি থেকে জেনিন, নুর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের ফলে ১৯৬৭ সালের পর পশ্চিমতীরে এটি সবচেয়ে বড় গণউচ্ছেদ। ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ইসরায়েলিদের হাতে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। ৭ লাখেরও বেশি ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ভূমিতে অবৈধভাবে বসবাস করছে।
রিপোর্ট : সা.সি/সা.সি