উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। রাতের অন্য ম্যাচে ঘরের মাঠে লেভারকুসেনের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।
স্ট্যামফোর্ড ব্রিজে আক্রমণে রবার্ট লেভানডফস্কি ও ইয়ামাল থাকায় স্বস্তিতে ছিল বার্সা ভক্তরা। তবে, খেলা শুরু হতেই দেখা যায় ভিন্ন চিত্র। ম্যাচের শুরু থেকেই বার্সাকে চাপ দিতে থাকে স্বাগতিকরা।
ম্যাচের ২৭ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের ভুলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধের শেষদিকে আবারও ধাক্কা কাতালান শিবিরে। মার্ক কুকুরেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোনাল্দ আরাউহো।
১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা বিরতির পরও পারল না ঘুরে দাঁড়াতে। উল্টো তাদের জালে ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাওয়ের চমৎকার এক গোলে ব্যবধান বাড়ে আরও। ৭৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর আশা কার্যত শেষ করে দেন লিয়াম দালেপ।
রিপোর্ট : ই./সা.সি