ATN
শিরোনাম
  •  

আগুনে পুড়েছে ঘর, পুড়ে ছাই বেঁচে থাকার স্বপ্ন

         
আগুনে পুড়েছে ঘর, পুড়ে ছাই বেঁচে থাকার স্বপ্ন

আগুনে পুড়েছে ঘর, পুড়ে ছাই বেঁচে থাকার স্বপ্ন

পাঁচ ঘণ্টার অগ্নিকাণ্ডে শুধু পনেরশ ঘরই পোড়েনি, পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশ পরিবারের স্বপ্ন। হতাহতের কোনো খবর না থাকলেও, বেঁচে ফেরা মানুষের জীবনে নেমে এসেছে এক নির্মম অধ্যায়। বহুদিনের জমানো সঞ্চয় হারিয়ে খোলা আকাশের নিচে অনিশ্চিত জীবন কাটছে তাদের।

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মধ্যরাতের দৃশ্য এটি। অন্ধকারে ধোঁয়ার তীব্র গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া কাঠ, গলে যাওয়া টিন আর ছাইয়ের স্তূপ-সব মিলিয়ে যেন এক ধ্বংসস্তুপ। আগুন সবকিছু কেড়ে নিলেও-নিজেদের শেষ সম্বল খুঁজে ফেরার মরিয়া চেষ্টা থামেনি ক্ষতিগ্রস্ত মানুষের।

হাতে টর্চ, চোখে আতঙ্ক। ভস্মীভূত ঘরের ধ্বংসস্তূপে কেউ খুঁজছেন আধপোড়া কাপড়, কেউ ভাঙা ট্রাঙ্ক বা কোনো নথিপত্রের খণ্ড। যে যা পেয়েছেন, বুকে আগলে তাই নিয়ে রাস্তায় উঠে আসছেন।

শীতের রাতে খোলা আকাশের নিচে ছোট্ট শিশু, বৃদ্ধ আর নারীদের দীর্ঘ অপেক্ষা। আগুনের উত্তাপ থেমে গেছে অনেক আগেই, কিন্তু তাদের চোখে এখনও ভয়, অনিশ্চয়তা আর হাহাকার।

ঢাকা উত্তর সিটির প্রশাসক মো. এজাজ এবং ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে আসেন পরিদর্শনে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আশ্বাস দেন পুনর্বাসনের।

আগুনের কালো ধোঁয়ার মাঝেও বস্তিবাসী খুঁজছে টিকে থাকার নতুন স্বপ্ন, নতুন আগামী।

রিপোর্ট : মা.মি./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ