আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল
তিন জাতি ফুটবল সিরিজে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
এক যুগেরও বেশি সময় পর জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপের আগে এই তিন জাতি ফুটবল সিরিজ দিয়েই ঋতুপর্না-আফঈদা পরোখ করে নিতে চান পিটার বাটলার।
গত মাসে থাইল্যান্ডের সঙ্গেও দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে দুটিতেই হেরেছে বাটলারের দল। সেই ম্যাচে করা ভুল ত্রুটিগুলোই ঘরের মাঠে শুধরে নিতে চান আফঈদারা।
রক্ষ্যনাত্মক ফুটবল খেলে থাইল্যান্ডের বিপক্ষে ইতিবাচক ফল পায়নি বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চে খেলার আগে কৌশলে পরিবর্তন আনবেন কিনা সে প্রশ্ন ছিল বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারের কাছে।
মালয়েশিয়ার বিপক্ষে এর আগে খেলা তিনটি ম্যাচে একটিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে একটিতে অন্যটি হয়েছে ড্র। তবে এই ম্যাচে ভালো খেলেই জিততে চায় বাংলাদেশ।
বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে মালয়েশিয়া। গ্রুপে উত্তর কোরিয়া ও চায়না হংকংয়ের মতো শক্তিশালী দল থাকায় এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারেনি তারা। কিন্তু এই তিন জাতি সিরিজের দুটো ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় মালয়েশিয়া। কেননা এরপরেই থাইল্যান্ড সফরে যাবে তারা।
আজারবাইজান অবশ্য এই তিন জাতি সিরিজ থেকেই আগামী ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করতে চায়।
রিপোর্ট : জে./সা.সি