ATN
শিরোনাম
  •  

রোনালদোর ওপর তিন ম্যাচ নিষেধাজ্ঞা, দুইটি স্থগিত রাখলো ফিফা

         
রোনালদোর ওপর তিন ম্যাচ নিষেধাজ্ঞা, দুইটি স্থগিত রাখলো ফিফা

রোনালদোর ওপর তিন ম্যাচ নিষেধাজ্ঞা, দুইটি স্থগিত রাখলো ফিফা

ফুটবলের ইতিহাসে রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন পর্তুগাল স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিশ্বকাপ বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় তার ওপর শাস্তির ছায়া পড়েছে।

ফিফার শাস্তিমূলক কমিটি মঙ্গলবার (২৫ নভেম্বর) রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এর মধ্যে দুই ম্যাচের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। ফিফা জানিয়েছে, এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ ঘটলে স্থগিত থাকা নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এরই মধ্যে একটি ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়েছেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত হওয়া ম্যাচে মাঠে নামেননি তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করার কারণে লাল কার্ড পান রোনালদো। নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে আন্তর্জাতিক ফুটবলে ২২৬তম ম্যাচে এটি তার প্রথম লাল কার্ড হওয়ায় ফিফা সিদ্ধান্তে নমনীয়তা দেখিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ