ATN
শিরোনাম
  •  

ভিসা জালিয়াতি করলে যুক্তরাজ্যে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

         
ভিসা জালিয়াতি করলে যুক্তরাজ্যে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

ভিসা জালিয়াতি করলে যুক্তরাজ্যে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য কেউ ভিসা জালিয়াতি বা অবৈধ পথ অবলম্বন করলে দেশটির সরকার তাকে ১০ বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে।

গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে এই পদক্ষেপ নেওয়া হবে।

হাইকমিশনার সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি সাধারণ মানুষের স্বপ্ন ও পরিবারকে ধ্বংস করে। অপরাধমূলক কাজে সহায়তাকারীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে পুঁজি করে তাদের অর্থ চুরি করে এবং গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলে।

তিনি আরও জানান, ভিসাপ্রত্যাশীদের উচিত শুধুমাত্র সরকারি চ্যানেলের মাধ্যমে বৈধ ভিসার জন্য আবেদন করা। যারা জালিয়াতির চেষ্টা করবে, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে, যার মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।

বিবৃতিতে বলা হয়, অপরাধী ও প্রতারকদের কার্যক্রমের ফলে প্রতিবছর লাখ লাখ পাউন্ডের ক্ষতি হয় এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে দুর্বল মানুষ শোষণ, আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকির মধ্যে পড়ে।

বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসনের সমস্যা বাড়ছে। অপরাধী চক্রগুলো ভুক্তভোগীদের প্রতারণার জন্য ক্রমবর্ধমান কৌশল ব্যবহার করছে। প্রায়ই তারা অতিরিক্ত ফি, চাকরির প্রতিশ্রুতি বা দ্রুত প্রক্রিয়াকরণের আশ্বাস দিয়ে মানুষদের ফাঁদে ফেলে। বাস্তবতা হলো– এতে ভিসা প্রত্যাখ্যান, অর্থনৈতিক ক্ষতি, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কখনো কখনো পাচার ও শোষণ ঘটে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ