বলসোনারোকে ২৭ বছরের সাজা ভোগের নির্দেশ ব্রাজিলের সুপ্রিম কোর্ট
ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার তার আইনজীবী দল দ্বিতীয় দফা আপিল দাখিল করতে অস্বীকার করলে বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস এই ঘোষণা দেন। তিনি বলসোনারোর বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আদালতের বরাতে জানা যায়, বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদরদপ্তরে তার সাজা শুরু করবেন, যেখানে তিনি বর্তমানে আটক রয়েছেন।
আল জাজিরা সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর বলসোনারোকে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার জন্য অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
তিনি গণতান্ত্রিক আইনের শাসন বিপর্যস্ত করার চেষ্টা, অভ্যুত্থানের চেষ্টা, সশস্ত্র ষড়যন্ত্রে অংশগ্রহণ, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং জাতীয় ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত একটি স্থাপনার ক্ষতির জন্য দায়ী হিসেবে দোষী প্রমাণিত হন।
শেষে, তাকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আপিল করার সুযোগ রাখার কারণে দণ্ড কার্যকর করা হয়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস