বৈদ্যুতিক শর্ট সার্কিটেই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: প্রেস সচিব
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট-তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি জানান, গত ১৮ অক্টোবর আমদানি কার্গো কমপ্লেক্সে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিটি আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রেস সচিব জানান, কুরিয়ার শেডের ভেতরে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত ৪৮টি ছোট লোহার খাঁচা অফিসে কোনো ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর বা স্প্রিংকলার ছিল না। এমনকি অগ্নিনির্বাপক হাইড্রেন্টও ছিল না। নিয়ম-নীতি অমান্য করে সেখানে পলিথিন মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম ও বডি স্প্রে, ইলেকট্রনিক পণ্য, ব্যাটারি এবং ওষুধের কাঁচামালের মতো দাহ্য দ্রব্য স্তূপ করে রাখা হয়েছিল।
তিনি বলেন, ঘটনাটিতে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক আর্কিং ও শর্ট সার্কিটের কারণেই কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর-পশ্চিম কোণে আগুনের সূত্রপাত ঘটে। তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট, দমকল বিভাগের বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক প্রতিবেদনে আগুনের একই কারণ নিশ্চিত করা হয়েছে।
তদন্ত কমিটি মোট ৯৭ জনের মৌখিক ও লিখিত সাক্ষ্য গ্রহণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস