বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
সোমবার (২৪ নভেম্বর) রাতে তিনি জানান, বেগম জিয়া বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন এবং শারিরিক অবস্থা কিছুটা উন্নতি হয়ে স্থিতিশীল আছে। এর আগে রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকরা জানান, তার নিউমোনিয়া হয়েছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর আগে সবশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রিপোর্ট : মি./সা.সি