ATN
শিরোনাম
  •  

সার সংকটে জয়পুরহাটের আলু চাষিরা

         
সার সংকটে জয়পুরহাটের আলু চাষিরা

সার সংকটে জয়পুরহাটের আলু চাষিরা

দেশের আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাটে সার সঙ্কটে বিপাকে পড়েছেন কৃষকরা। বাজার মনিটরিংসহ সিন্ডিকেট ভাঙার দাবি তাদের।

বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাট জেলায়। গত মৌসুমে লোকশান পোহালেও লাভের আশায় এবার নতুন উদ্য়োমে মাঠে মাঠে শুরু হয়েছে আলুর চাষ।

তবে বাজারে পর্যাপ্ত সার না পাওয়ায় ভাটা পড়ছে কৃষকদের উচ্ছ্বাসে। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সার সঙ্কট সৃষ্টি করে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। বাধ্য় হয়ে তাদের বেশি দামে কিনতে হচ্ছে সার।

তবে, অভিযোগ মানতে নারাজ ব্য়াবসায়ীরা। বলছেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কৃষকদের চাহিদামতো সার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না।

জেলায় সারের সঙ্কট নেই দাবি করে, বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি দপ্তর। এ বছর জয়পুরহাট জেলার ৩৯ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা।

রিপোর্ট : অ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ


অন্যান্য সংবাদ