চট্টগ্রামে কম্বল-সোয়েটারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। ভবনটিতে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আজ সোমবার দুপুর ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সাড়ে ৩টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, কীভাবে আগুন লেগেছে তা এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কম্বল থাকায় আগুন দ্রুত গোডাউনজুড়ে ছড়িয়ে পড়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স