ATN
শিরোনাম
  •  

ঢাবি অধ্যাপক হাফিজুর রহমানের কারামুক্তিতে বাধা নেই

         
ঢাবি অধ্যাপক হাফিজুর রহমানের কারামুক্তিতে বাধা নেই

ঢাবি অধ্যাপক হাফিজুর রহমানের কারামুক্তিতে বাধা নেই

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আইনজীবীরা জানান-এতে তার কারামুক্তিতে আর বাধা নেই।

নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ায় গত সপ্তাহে তিনি হাইকোর্টে আবেদন করেন। শুনানিতে তার পক্ষে ছিলেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ও মো. আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

গত ২৮ আগস্ট রাতে শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে আবদুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান ও সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। তাদের গ্রেপ্তারের ঘটনার পর মামলাটি হয়।

এর আগে এই মামলায় লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমকে জামিন দেন হাইকোর্ট; রাষ্ট্রপক্ষের আপিল বিভাগে আবেদন খারিজ হওয়ায় সেই জামিন বহাল থাকে।

আইনজীবী শেখ আলী আহমেদ খোকন জানান, মামলার এজাহারে সন্ত্রাসবিরোধী আইনের অপরাধের উপাদান নেই এবং হাফিজুর রহমান অনুষ্ঠানের আয়োজকও নন-এ যুক্তিতেই জামিন চাওয়া হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ