ATN
শিরোনাম
  •  

বন্যায় মালয়েশিয়ার সাতটি রাজ্যের ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

         
বন্যায় মালয়েশিয়ার সাতটি রাজ্যের ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

বন্যায় মালয়েশিয়ার সাতটি রাজ্যের ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় মালয়েশিয়ার সাতটি রাজ্যের ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত মালয়েশিয়ার কেদাহ, কেলানটান, পেনাং, পেরাক, পেরলিস, তেরেঙ্গানু ও সেলাঙ্গর রাজ্যের প্রায় ৪ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পূর্ব রাজ্য কেলানটান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বন্যায় দুর্ভোগে পড়েছেন ৮ হাজার ২২৮ জন। বন্যায় বাস্তুচ্যুতদের জন্য ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এর আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রোববার টানা বৃষ্টিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লিসের ওয়াং কেলিয়ান গ্রামে সৃষ্ট ভূমিধসে প্রায় ৪০০ জন আটকা পড়েছেন। তারা উঁচু স্থানের একটি মসজিদে আশ্রয় নিয়েছেন।

রিপোর্ট : সা./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ