ATN
শিরোনাম
  •  

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

         
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের প্রথমার্ধে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ