ATN
শিরোনাম
  •  

মেসির নৈপুণ্যে এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে ইন্টার মায়ামি

         
মেসির নৈপুণ্যে এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে ইন্টার মায়ামি

মেসির নৈপুণ্যে এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে ইন্টার মায়ামি

সোমবার ভোরে সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দলটি। ম্যাচে এক গোল ও হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।

ইন্টার মায়ামির অন্যান্য গোলদাতাদের মধ্যে জোড়া গোল করেছেন তাদিও আলেন্দে। একটি গোল ও অ্যাসিস্ট করেছেন তরুণ উইঙ্গার মাতেও সিলভেত্তি।

১৯ মিনিটে সিলভেত্তির ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। এটি এমএলএস মৌসুমে তার ৩৫তম গোল। মায়ামির হয়ে শেষ আট ম্যাচে মেসির গোল সংখ্যা ১১।

৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে ক্লাব ক্যারিয়ারের প্রথম গোল করেন সিলভেত্তি। ৬২ ও ৭৪ মিনিটে পরপর দুটি গোল করেন আলেন্দে। শেষ গোলটিতেও সহায়তা করেন মেসি।

এই অ্যাসিস্টের মাধ্যমে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন লিওনেল মেসি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ