সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সভাটি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর বিকেল ৩টায়, সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে।
সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফুলকোর্ট সভা হচ্ছে বিচারপতিদের নিজস্ব আলোচনা ফোরাম, যেখানে নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস