ATN
শিরোনাম
  •  

সবুজ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

         
সবুজ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

সবুজ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় ২৮ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলায় মোট চারজন আসামি রয়েছেন।

সোমবার সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের ‘বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান’-এ কড়া নিরাপত্তায় তাদের আনা হয়।

আজ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে মামলার শুনানি হবে। পলাতক দুই আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ ও অভিযোগ গঠনের দিন নির্ধারণের নির্দেশও আসতে পারে।

পলাতক দুইজন হলেন-ডিএমপির সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

২২ অক্টোবর প্রথমবার হাজিরের পর আদালত রেদোয়ানুল ও রাফাতের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতকদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনে পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে আজকের শুনানির দিন ধার্য করা হয়।

হাজিরাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাইকোর্টের প্রবেশপথ ও ট্রাইব্যুনাল এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরা মোতায়েন রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলনে রামপুরায় ২৮ জন নিহত হন। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ