ATN
শিরোনাম
  •  

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত

         
বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত

লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে গেরিলা সংগঠন হিজবুল্লাহ'র শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল।

দক্ষিণ বৈরুতের ঘনবসতিপূর্ণ দাহিয়েহের এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে, রোববার হামলা চালায় ইসরায়েল। এতে হিজবুল্লাহ'র সশস্ত্র শাখার প্রধানসহ ৫ জন নিহত হন।

ইসরায়েলের সেনাবাহিনী রোববার জানায়, নিহত হিজবুল্লাহ নেতার নাম -হাইথাম আলী তাবাতাবাই। তিনি হিজবুল্লাহর চিফ অব স্টাফ। সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন।

আরব নিউজের প্রতিবেদনে, আল-তাবতাবাইকে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে। নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে একটি গুরুতর সীমারেখা লঙ্ঘন করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তাবাতাবাই হামলার লক্ষ্যবস্তু ছিলেন। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত বছর হামলা শুরুর পর থেকে তাবাতাবাইকে হত্যার জন্য দখলদার বাহিনীর এটি তৃতীয় প্রচেষ্টা ছিলো।

রিপোর্ট : সি./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ