ATN
শিরোনাম
  •  

রাজধানীতে আবারও চলন্ত বাসে আগুন

         
রাজধানীতে আবারও চলন্ত বাসে আগুন

রাজধানীতে আবারও চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের চলন্ত এক যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

যাত্রীরা জানিয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। আগুন লাগার পর বাসের যাত্রীরা হুড়োহুড়ি করে দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ