ATN
শিরোনাম
  •  

ভূমিকম্পে আতঙ্ক : ঢাবিতে রবিবার সব ক্লাস-পরীক্ষা স্থগিত

         
ভূমিকম্পে আতঙ্ক : ঢাবিতে রবিবার সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ভূমিকম্পে আতঙ্ক : ঢাবিতে রবিবার সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (রবিবার, ২৩ নভেম্বর) অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকায় পরপর কয়েক দফা ভূমিকম্পে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভূমিকম্পজনিত কারণে কিছু শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

এর আগে, সন্ধ্যার পর আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

ফেসবুক পোস্টে এস এম ফরহাদ লেখেন, ‘আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরামর্শ অনুযায়ী ভিসিকে বিষয়টি জানানো হয় এবং তিনি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’

এর পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ঘোষণা দেয়া হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ