ATN
শিরোনাম
  •  

একই দিনে নির্বাচন ও গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে: জামায়াত আমির

         
একই দিনে নির্বাচন ও গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে: জামায়াত আমির

একই দিনে নির্বাচন ও গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে: জামায়াত আমির

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে তা নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান।

আজ (শনিবার) বিকেলে চট্টগ্রাম কলেজের (প্যারেড ময়দান) মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছান ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে বর্তমানে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তবে এ ফিল্ড রাজনৈতিক দলগুলোর তৈরি করে নিতে হবে। নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে তাই এ নির্বাচন হতেই হবে। পিআর ইস্যুতে দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রয়োজনে জামায়াত ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে।

ড. শফিকুর রহমান বলেন, নির্বাচনকেন্দ্রিক কোনো জোট করা হবে না। কোনো জোট করব না, তবে অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন ইতিহাসের বাঁকে এসে দাঁড়িয়েছে। এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে।

তিনি বলেন, বাংলাদেশের সম্পদ থাকলেও লুটপাটের কারণে কারও কারও পকেট ভারী হয়েছে, তবে জনগণের ভাগ্যের বদল হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ২৪ এ যে সুযোগ তৈরি হয়েছে জাতি গঠনের তা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ