ATN
শিরোনাম
  •  

সাভারের আশুলিয়ায় ৩.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

         
সাভারের আশুলিয়ায় ৩.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

সাভারের আশুলিয়ায় ৩.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ৩ দশমিক ৩ রিখটার স্কেলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা ৩৬ মিনিট ১৯ সেকেন্ডে এই মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার পলাশ উপজেলায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে উত্তর-পূর্বদিকে এ মৃদু মাত্রার ভূমিকম্প উৎপত্তিস্থল হতে ২৯ কিলোমিটার দূরত্বে অনুভূত হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে রিখটার স্কেল ৫ দশামক ৭ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ